By MD.Rabiul
Web Design
31 Dec, 2025
Vision (RT Fabrics)
"কাপড় নয়, মানুষের কর্মসংস্থান"
আমার ভিশন হলোঃ RT Fabrics-কে শুধু একটি কাপড়ের ব্র্যান্ড হিসেবে না গড়ে মানুষের জীবিকা ও সম্মানের একটি প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা। আমি এমন একটি ব্র্যান্ড তৈরি করতে চাই যেখানে পণ্যের মানের পাশাপাশি মানুষের মূল্যবোধ সবচেয়ে বড় শক্তি হবে।
আমার স্বপ্ন— RT Fabrics এমন একটি ব্রান্ডের নাম হবে
যেটা শুনলেই মানুষ ভাববে “এই ব্রান্ডটি ১০০% বিশ্বাসযোগ্য, এটার পেছনে লক্ষ মানুষ আছে”।
🤝 ব্র্যান্ডের কেন্দ্রবিন্দুতে মানুষঃ
RT Fabrics-এর ভিশনে
মানুষ শুধু ক্রেতা না, মানুষ হবে পার্টনার।
আমি চাই আমাদের টিমের লোকজন নিজের জেলায় নিজের শো-রুম খুলতে পারুক কেউ যেন আজীবন চাকরির পেছনে না দৌড়ায়। সে যেন নিজের পরিচয়ে ব্যবসা করতে পারে!
🎯 আমার লক্ষ্যঃ
আমার লক্ষ্য হলোপ্রতিটি জেলায়, প্রতিটি গ্রামে আমার ব্র্যান্ডের শো-রুম গড়ে তোলা। যেখানে প্রতিটা শো-রুম হবে একটি পরিবারের স্থায়ী উৎস,আর সেই পরিবারের সম্মান ও আত্মমর্যাদার প্রতীক।
আমি চাই এই শো-রুমগুলোতে কাজ করবেস্থানীয় মানুষ,স্থানীয় তরুণরা শিখবেএবং নিজের এলাকায় দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎ গড়বে। আমি এমন মানের পোশাক তৈরি করবো যা গরিব–ধনী সবাইসমান সম্মানের সাথে পরতে পারে। যেখানে কোনো অসহায় মানুষদামের কারণে নিজেকে ছোট ভাববে না।
আমার চোখে ব্যবসাঃ
🤍 ব্যবসা মানে দায়িত্ব
ব্যবসা মানে এমন কিছু করা,যাতে মানুষ টাকা দেওয়ার পর অনুতপ্ত না হয়, বরং নিশ্চিন্ত থাকে। আমি বিশ্বাস করি আজ লাভ কম হলেও সমস্যা নেই, কিন্তু কাল যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি।
🤝 বিশ্বাসই আমার মূলধন
আমার কাছে একবার টাকা হারানো সহনীয়, কিন্তু বিশ্বাস হারানো অপূরণীয়। যে ব্যবসা মানুষের বিশ্বাস ভাঙে, সে ব্যবসা একদিন নিজেই ভেঙে পড়ে। আর যে ব্যবসা বিশ্বাস দিয়ে শুরু হয়, সে ব্যবসা কখনো বিজ্ঞাপন ছাড়া বন্ধ হয় না।
🧠 মানুষই আগে, লাভ পরে
আমার কাছে প্রতিটা মানুষ কাস্টমার হোক, টিম মেম্বার হোক বা পার্টনার সে আগে মানুষ, পরে সবকিছু।
আমি বিশ্বাস করি যে ব্যবসা মানুষের কষ্ট বোঝে না, সে ব্যবসা মানুষ পায় না, সে শুধু টাকা পায়। আর মানুষ ঠকিয়ে বানানো সাম্রাজ্য বালির উপর ঘর ছাড়া কিছুই না।
🕊️ দীর্ঘমেয়াদই আমার পথ
লাভ আসবে, যাবেকিন্তু নৈতিকতা থাকলে ব্যবসা বেঁচে থাকবে। ব্যবসা বড় হয় টাকায় না, ব্যবসা বড় হয় বিশ্বাসে। আজ না হলেও একদিন,সৎ ব্যবসার দাম ঠিকই আসে কারণ সময়ের কাছেকোনো মিথ্যা টেকে না।
🚫 আমি কাদের মতো হতে চাই না
আমি সেই ব্র্যান্ড বানাতে চাই না, যারা দামের নামে মানুষকে বিভ্রান্ত করে, আমি বানাতে চাই না সেই ব্র্যান্ড যারা লাভের জন্য আজ কথা দেয়, কাল নিজের কথাই ভুলে যায়। আমি সেই পথেও হাঁটতে চাই না যেখানে মানুষকে ব্যবহার করেনিজেরা বড় হয়।
আমার কাছে ব্যবসা মানে যুদ্ধ না, ব্যবসা মানে দায়িত্ব।
আমার পথ আলাদা, কারণ আমার কাছে বিশ্বাসই সবচেয়ে বড় ব্র্যান্ডিং। যেখানে বিশ্বাস নেই, সেখানে আমি নেই।লাভ আসবে, যাবে কিন্তু বিশ্বাস থাকলেই ব্র্যান্ড দাড়িয়ে যাবে।
🌍 আমার শেষ কথা
আমার কাছে ব্যবসা কোনো যুদ্ধ না,কোনো ধোঁকা না, কোনো শর্টকাট না। আমার কাছে ব্যবসা হলো একটি দায়িত্ব, একটি আমানত,একটি মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক। লাভ আমার লক্ষ্য না, মানুষের কর্মসংস্থান করাই আমার আসল লক্ষ্য!