Mission
By MD Rabiul Web Design 01 Jan, 2026

Mission

কেন আমি অনলাইনে এসেছি, আর আমি কোথায় যেতে চাই
অনলাইনে অনেক শব্দ আছে সাকসেস, ইনকাম, ফ্রিল্যান্সিং, এজেন্সি, ব্র্যান্ড। কিন্তু খুব কম মানুষই কথা বলে মানুষ, দায়িত্ব আর বিশ্বাস নিয়ে।

আমি খুব কাছ থেকে দেখেছি কীভাবে মানুষ অনলাইনে এসে স্বপ্ন দেখে, আর কীভাবে সেই স্বপ্ন ভেঙে যায়
ফেইক কোর্স, ফেইক প্রমিস আর ভুল গাইডলাইনের কারণে। মানুষ শেষ সম্বল বিক্রি করে শেখে, তারপর ব্যর্থ হয়ে নিজেকেই দোষ দেয়।

সেই জায়গা থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি
👉 আমি মানুষ ঠকাবো না
👉 আমি ভয় দেখিয়ে কিছু বিক্রি করবো না
👉 আমি মানুষের দুর্বলতাকে ব্যবসা বানাবো না


🤝 মানুষ আমার কাছে সংখ্যা না, দায়িত্ব

আমার কাছে যারা আসে, তারা কোনো কাস্টমার না, কোনো লিড না, কোনো ফলোয়ার না। তারা একেকটা জীবন।

আমি জানি একজন মানুষ যখন সাহায্য চাইতে আসে,
তার পেছনে থাকে—

একটি পরিবার কিছু ভাঙা স্বপ্ন অনেক ভয় আর শেষ ভরসা হিসেবে অনলাইন তাই আমি শুধু শেখাতে চাই না—
আমি দায়িত্ব নিতে চাই। আমার কাছে যে আসে, সে যেন কখনো না ভাবে “আমি একা।”
আমি বিশ্বাস করি শেখা কোনো বিলাসিতা না, শেখা মানুষের অধিকার। এই বিশ্বাস থেকেই Metadata শেখার জন্য ৩টি ওয়েবসাইট লাইফটাইম ফ্রি করে দেওয়া হয়েছে WhatsApp ও Facebook–এ ফ্রি সাপোর্ট গ্রুপ খোলা হয়েছে আমি এবং আমার সহকারীরা দিন–রাত মানুষকে ফ্রিতে সাপোর্ট দিয়ে যাচ্ছি


আমার লক্ষ্য একটাই কেউ যেন টাকার অভাবে শেখার দরজায় এসে ফিরে না যায়। ভিডিও দেখা আর বাস্তবে কাজ করা এক জিনিস না আমি এটা খুব ভালো জানি।
তাই আমি হাতে–কলমে কাজ শেখাই টিমে রেখে মানুষ তৈরি করি, ভুল করলে শুধরে দিই, ভেঙে পড়লে সাহস দিই, থেমে গেলে আবার তুলে ধরি!

কারণ আমি বিশ্বাস করি একজন মানুষ একা থাকলে হাল ছেড়ে দেয়, কিন্তু পাশে কেউ থাকলে সে আবার দাঁড়ায়।


🧠 আমার পুরো পথচলার মূল কথা একটা "শিখো এবং শেখাও" নিজে শিখবো, অন্যকে শেখাবো।

আমি নিজে প্রতিদিন শিখি, কারণ আমি জানি যে শেখা বন্ধ করে, সে পিছিয়ে যায়। আর আমি যা শিখি, তা লুকিয়ে রাখি না। আমার কাছে জ্ঞান কোনো পণ্য না
জ্ঞান হলো আমানত।


আমি বিশ্বাস করি একজন মানুষ দাঁড়ালে, একটা পরিবার দাঁড়ায়। আর অনেক পরিবার দাঁড়ালে,
একটা দেশ বদলায়। এই বিশ্বাস নিয়েই আমি কাজ করছি।